নির্ধারিত সময়ের মধ্যে যে নিবন্ধিত রাজনৈতিক দল বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি, তাদের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে হিসাব জমা না দিলে দলগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির দায়িত্বশীল এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার শেষ সময় ছিল গত ৩১ জুলাই। এ সময়ের মধ্যে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি, জামায়াতসহ ৩৮টি দল হিসাব জমা দিয়েছিল।
আর ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছিল। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সাতটি দল কোনো সাড়া দেয়নি। পরবর্তী সময়ে গত ১৩ আগস্ট জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) হিসাব জমা দেয়।










