কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রচ্ছদ কুড়িগ্রাম মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কবিগুরুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, শ্যামল ভৌমিক, শাহানুর রহমান, সোলায়মান বাবুল, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নীলু প্রমুখ। পরে কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন
কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রচ্ছদ কুড়িগ্রাম মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।









