রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ অভিযানে মোট ২ হাজার ১৬৬টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ও শুক্রবার (৮ নভেম্বর) চালানো এ অভিযানে ১৮৪টি গাড়ি ডাম্পিং এবং ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মহানগরে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।