কিশোর অপরাধ প্রতিরোধে অংশীজনদের নিয়ে গতকাল কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভা করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করেন।৷এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কিশোর গ্যাংয়ে অভিযুক্ত নগরীর কয়েকশ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।