সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বরিশালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরীর কীর্তনখোলা অডিটোরিয়ামে আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের উদ্যোগে এ সভা হয়। সভা শেষে মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. একেএম আমিনুল হক ও সদস্য সচিব ইলিয়াস আহমাদ। সভায় সাবেক রাষ্ট্রপতির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।
স্মরণসভা
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বরিশালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।










