সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গ্রেফতার করেছে র‌্যাব। বরিশালে বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।