প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ভারতীয় হাই কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারতের মাঝে পরিবহন, জ্বালানি ও ডিজিটাল সংযুক্তি সুদৃঢ় করার উপায়সহ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

আরো বলা হচ্ছে, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে এই দুই দেশের সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনগণ-কেন্দ্রিক নানা খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রণয় ভার্মা।