রাজধানী ঢাকার ফার্মগেটের মানসী প্লাজার ৭ তলা ভবনের বেইজমেন্টে পুরাতন মালামালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রমতে, আগুন ভয়াবহ নয়। কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নেই।










