এ প্রস্তাব জামায়াতেরও উদারভাবে গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
গতকাল সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নতুন সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আমরা সংসদকে স্মরণীয় করে রাখতে চাই।’ রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার রেওয়াজ আছে। সে অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি।’
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।










