ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছেন র্যাব-৮-এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল, ল্যাপটপ, ২৭৩টি সিমকার্ড ও ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। র্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার র্যাবের অনুসন্ধানী দল রায়নগর গ্রামে অভিযান চালায়। র্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. খোরশেদ আলম ও স্কোয়াড কমান্ডার মাহিদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ফারুক মাতুব্বর (৩৫), সুমন
হোসেন (২৮), আনোয়ার
হোসেন (২১), শফিকুল
ইসলাম (২৩) ও সজিব মাতুব্বরকে (১৯) আটক করা হয়।
এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যেদের হেফাজতে থাকা ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহূত ১৫টি মোবাইল ফোনসহ ২৭৩টি সিমকার্ড, একটি ল্যাপটপ ও প্রতারণার ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।









