নেত্রকোনার দুর্গাপুরে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের সময় অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছেন ড্রেজার শ্রমিকরা। এতে তিন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম  জানান গতকাল দুপুরে সোমেশ্বরী নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় গেলে অতর্কিতভাবে শত শত ড্রেজার শ্রমিক ইটপাটকেল ছুড়ে তাদের ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর রুকন উদ্দিন, কনস্টেবল খলিলুর রহমান, রুবেল মিয়া, ভূমি অফিস কর্মচারী নজরুল ইসলাম, এরশাদুল ইসলাম ও ঘাট শ্রমিক রফিক আহত হন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।