দিনাজপুরের হিলিতে চারটি সেমাই কারখানায় ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়। গতকাল বেলা ২টার দিকে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।