রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খননের বালি দিয়ে কাপ্তাই হ্রদ ভরাটের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সহকারী পুলিশ সুপারকে (বাঘাইছড়ি সার্কেল) আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন আদালত। আদালতের আদেশে আগামী ২৩ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। গতকাল দুপুরে রাঙ্গামাটির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিনের আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী নিলন চাকমা বণিক বার্তাকে বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আদালত আগামী এক মাসের মধ্যে সহকারী পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’