সারা দেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মোট এক হাজার ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অভিযানে একটি শটগান, ৫টি বিদেশী পিস্তল, দুটি রিভলভার ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।









