বিভিন্ন অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা সহকারী স্যাটলমেন্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় তারা সেটলমেন্ট অফিসের কাগজপত্র খতিয়ে দেখেন। সেটলমেন্ট অফিসে কিছু কাজকর্মের জন্য ঘুস দাবি, কারো জমি বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয়ার অভিযোগ ছিল বলে জানান নূর আলম।