দুর্নীতি দমন কমিশনের কাছে সময় চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক
(আইজিপি) বেনজীর আহমেদ। আজ বুধবার (৫ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে
বেনজীরের পক্ষে তার আইনজীবী ১৫ দিনের সময় চেয়েছেন। দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে
আবেদন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি
শুনেছি, দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজীর ১৫ দিনের সময় চেয়েছেন। যদিও এটা অনুসন্ধান
টিমের বিষয়, এটি তাদের বিষয়। তারা ভালো জানবেন। কারণ এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না।
তবে তিনি সময় চাইলে আইন অনুযায়ী তাকে সময় দেয়া যেতে পারে।’










