সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফল্য উদযাপন করছে সম্পূর্ণ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা সেখানে নৈশভোজে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় কমিশনের জনসংযোগ বিভাগ থেকে জানা গিয়েছে যে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ নৈশভোজে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনের বাকি চার সদস্য, কমিশন সচিবসহ সব কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলতার সঙ্গে সম্পন্ন করতে কমিশনের কর্মকর্তাদের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি দিতেই এ আয়োজন বলে জানা গেছে। ডিনারে স্বাগত বক্তব্যে সিইসি কমিশনের সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলে জানা গেছে।