বাগেরহাটের রামপালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় রামপাল সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার। একই সঙ্গে অবসরপ্রাপ্ত জেলা জজ শেখ জালাল উদ্দীনের লেখা ‘তোমরাও পারবে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য। বিভিন্ন বইয়ের ১৭টি স্টল নিয়ে শুরু হওয়া এ মেলা আজ সন্ধ্যায় শেষ হওয়ার কথা রয়েছে। একই দিন শরণখোলা উপজেলায় তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।