ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে আটজন গ্রেফতার হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে ময়মনসিংহ বিভাগীয় নগরীসহ জেলা সদরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। বিভিন্ন অপরাধের দায়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে।