মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারে কাজ করছে জেনুইন এন্টারপ্রাইজ। আজ শুক্রবার সকাল ৯টা থে‌কে কাজ শুরু ক‌রে‌ বেসরকা‌রি প্রতিষ্ঠানটির উদ্ধারকারী জলযান স্যাল‌ভেইজ উইন্স বার্জ মোহাম্মদ-২। দুপুর নাগাদ আরো একটি বার্জ ঘটনাস্থ‌লে পৌঁছে কাজ শুরু করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জেনুইন এন্টারপ্রাইজের পরিচালক ইয়ার মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি বার্জ কাজ শুরু করেছে। আরো একটি বার্জ দুপুর নাগাদ পৌঁছে কাজ শুরু করবে। আমানত শাহ ফেরি উদ্ধারে মোট চারটি বার্জ কাজ করবে, দুয়েকদিনের মধ্যে বাকি বার্জগুলো আসবে। উদ্ধার কাজের তত্ত্বাবধানে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইড‌ব্লিউটি্এ) যুগ্ম-প‌রিচালক ফজলুর রহমানও একই তথ্য জানিয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জেনুইনের বিশেষ উদ্ধারকারী জলযান স্যাল‌ভেইজ বার্জ উইন্স মোহাম্মদ-২ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচটি ওয়্যারিং কাজ শেষ করা হয়। আজ সকাল ১০টা থেকে আমানত শাহ উদ্ধারের কাজ শুরু করে জাহাজটি। 

দুপুরে উদ্ধারকাজ পরিদর্শনে এসে বিআইড‌ব্লিউটিাএ’র চেয়ারম্যা।ন কম‌ডোর গোলাম মো. সাদেক জেনুইন এন্টারপ্রাইজকে আগামী চারদিনের মধ্যে ফেরি উদ্ধারের পর পাটুরিয়ার ৫ নম্বর ফেরি চালু করে দিতে নির্দেশ দেন।

গত চারদিন আগে আগে চট্টগ্রাম থেকে জেনুইন এন্টারপ্রাইজের দুটি ভ্যাসেল বার্জ উইন্স পাটুরিয়ার উদ্দেশে রওনা করে। তবে, স্রোতের কারণে উদ্ধারকারী জলযানগুলোর আসতে দেরি হয়। গত ২৭ অক্টোবর ১৪টি যানবাহন ও পাচঁটি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আমানত শাহ ডুবে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমকে দিয়ে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করা হয়।