নবায়নযোগ্য জ্বালানির পক্ষে বরিশালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। প্রান্তজন, উপকূলীয় জীবিকা ও পরিবেশগত কর্মজোট এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট গতকাল এ কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানি আমদানির কারণে ঋণ ও কার্বন নিঃসরণের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা বলেন, ‘দেশের মানুষ জ্বালানি আমদানিজনিত ঋণের বোঝা বহন করছেন। অথচ আমাদের নবায়নযোগ্য সম্পদের সম্ভাবনা রয়েছে।’
নবায়নযোগ্য জ্বালানির পক্ষে প্রতীকী অবস্থান কর্মসূচি
নবায়নযোগ্য জ্বালানির পক্ষে বরিশালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।










