সাক্ষাতে জাতিসংঘকে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘দেশের জনগণের সুস্থতা নিশ্চিত করতে জাতিসংঘের সংশ্লিষ্ট অঙ্গসংগঠনসমূহ বাংলাদেশ সরকারকে আর্থিক ও টেকসই উন্নয়নে আরো সহযোগিতা করতে পারে।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, ‘বাংলাদেশ ওয়ান হেলথের ক্ষেত্রে এ অঞ্চলের দেশসমূহের মধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।’

জুনোটিক ডিজিস থেকে বাংলাদেশকে রক্ষার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জাতিসংঘকে সহযোগিতার আহ্বান জানালে গোয়েন লুইস বলেন, ‘জাতিসংঘ আন্তর্দেশীয় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা সমাধানে গৃহীত কার্যক্রমকে আরো জোরদার করবে।’

সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন।