মানিকগঞ্জের দুই উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ৯ প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী জিতেছেন ৭ ইউনিয়নে। গতকাল রোববার চতুর্থ ধাপের এ নির্বাচন সকাল আটটায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। রাতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে জয় পেয়েছেন তিনজন। আওয়ামী লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র ৪ প্রার্থী জয় পেয়েছেন। সাটুরিয়া উপজেলার ৯ ইউনিয়নের ছয়টিতে নৌকা প্রার্থী ও ৩ ইউনিয়নে জয় পেয়েছেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।
ঘিওর উপজেলার নির্বাচিতরা হলেন- বড়টিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সামসুল আলম মোল্লা রওশন, নালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মৃধা ও পয়লা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুণ-অর-রশীদ, ঘিওর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল, সিংজুরী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মো.আসাদুর রহমান মিঠু, বানিয়াজুরীতে স্বতন্ত্র প্রার্থী এসআর আনসারি বিল্টু, বালিয়াখোড়া ইউনিয়নে স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান মো. আওয়াল খান।
সাটুরিয়া উপজেলার নির্বাচিতরা হলেন- ধানকোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল রউফ, তিল্লী ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থী শরীফুল ইসলাম, হরগজ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দিঘুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থী সফিউল আলম, দরগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থী আলীনুর বকস, সাটুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, বালিয়াটিতে আওয়ামী লীগ বিদ্রোহী মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বরাঈদ ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী কাজী মো. আব্দুল হাই ও ফকুরহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান।









