রাঙ্গামাটিতে পরিবহন শ্রমিক মো. নাঈম হত্যার বিচার দাবিতে কালো ব্যাজ ধারণ, শোক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়। আগামীকাল দুপুর ১২টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়।