কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটগুলোয় ইজারাদাররা যেন নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত হাসিল আদায় না করেন, সেই অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, ‘রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোয় ২৪ ঘণ্টা পুলিশ থাকবে। যদি কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেয়ার চেষ্টা করেন, পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকার বাইরে থেকে যে গাড়িতে কোরবানির পশু আনবেন, ব্যবসায়ীরা গাড়ির সামনে নির্দিষ্ট হাটের নাম লিখে ব্যানার টানাবেন।’
গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বেশ কয়েক বছর ধরে অনলাইনেও পশু কিনছেন অনেক ক্রেতা। তাদের উদ্দেশে হাবিবুর রহমান বলেন, ‘ডিএমপির সাইবার টিম অনলাইনের গরুর হাট নজরদারি করবে।










