কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাষান আলী (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ নম্বর সাব পিলার এলাকায় তাকে আটক করা হয়। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে অনুপ্রবেশে করেছিলেন ওই ভারতীয়।
বিজিবি জানায়, কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় পাষান আলীকে দেখতে পায় বিজিবি। সন্দেহ হলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙ্গা বিওপির সুবেদার খালেদুর রহমান জানান, আইনানুগ ব্যবস্থার জন্য ওই ভারতীয়কে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ভারতীয় নাগরিক পাষান আলীর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা প্রক্রিয়াধীন। রোববার তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
অনুপ্রবেশের দায়ে রৌমারী সীমান্তে ভারতীয় আটক
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাষান আলী (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।









