চট্টগ্রাম জেলা পুলিশের ১৬ থানার মধ্যে ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

এ ১২ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন— ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, মিরসরাই থানার মোহাম্মদ সহিদুল ইসলাম, সন্দ্বীপ থানার মো. কবির হোসেন, হাটহাজারীর মো. মনিরুজ্জামান, রাউজানের জাহিদ হোসেন, আনোয়ারার মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভূজপুর থানার মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার মো. আহছাব উদ্দিন ও বাঁশখালী থানার তোফায়েল আহমেদ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, জেলা পুলিশের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। এসব থানায় নতুন ওসি পদায়ন প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ওসিদের পদায়ন করা হবে।