সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধানক্ষেত থেকে আব্দুস সালাম (৩৮) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুরে গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালাম উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের বাসিন্দা মুমশ্বর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম।

পুলিশ জানায়, আব্দুস সালাম উপজেলার গোরেশপুর গ্রামে গার্ডের কাজ করতেন। কে বা কারা তাকে মেরে ধানক্ষেতে মরদেহ ফেলে যান। ভোরে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপালে পাঠানো হয়।

ওসি মুহাম্মদ নাজির আলম বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর কারণ জানার জন্য মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠনো হচ্ছে।