প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধ দল। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে শুরু হয়।
বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত অতুল কেশপ।
বৈঠকটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়। বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধ দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে আলাপ করবেন।










