আর্ন্তজাতিক শ্রম সংস্থার ১১২ তম সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। আগামীকাল সোমবার (২ জুন) ঢাকা থেকে রওনা দেবেন তিনি। পরদিন ৪ জুন আর্ন্তজাতিক শ্রম সংস্থার ১১২ তম প্লেনারি সম্মেলনে যোগ দেবেন তিনি।

বুধবার স্থানীয় সময় সকাল ১০.০০ ঘটিকায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আর্ন্তজাতিক শ্রম সংস্থার মহাপরিচালক এইচ. ই গিলবার্ট হুংবোর সঙ্গে এক সভায় মিলিত হবেন তিনি। এছাড়া ৫ জুন প্রতিমন্ত্রী মহোদয় আর্ন্তজাতিক শ্রম সংস্থার ১১২ তম প্লেনারি মিটিং এ বক্তৃতা করবেন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।

আর্ন্তজাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি ইলেকশনে আগামী ৭ জুন শুক্রবার স্থানীয় সময় সকাল ১১.৩০ টায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন এবং ১১-১২ জুন ১১২ তম আর্ন্তজাতিক শ্রম সংস্থার টেকনিক্যাল কমিটির সভায় যোগ দেবেন।

 ১৩ জুন বৃহস্পতিবার তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।