দিনাজপুরের নবাবগঞ্জে খেলতে গিয়ে মাটির দেয়াল চাপা পড়ে শাহারিয়ার রহমান (১০) ও ফাইজার ইসলাম (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন আপন চাচাতো ভাই। গতকাল সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘোগবিন্দপুর কুটিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারিয়ার রহমান কুটিপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও ফাইজার ইসলাম আশরাফুল ইসলামের ছেলে।

বিনোদনগর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, এ দুর্ঘটনার খবর শোনার পর

আমি ঘটনাস্থলে গিয়েছি এবং পুলিশকে ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করেছি। পুলিশ সে মোতাবেক আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

নবাবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির আঙিনায় পুরনো মাটির দেয়ালের পাশে কাঁঠালগাছ তলায় ওই দুই শিশু খেলা করছিল। হঠাৎ মাটির দেয়ালটি ভেঙে তাদের ওপর পড়ে, এ সময় মাটির দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।