গতকাল বিকালে গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। খবর বাসস।
আতিকুর রহমান রুমন বলেন, ‘সভায় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সংগঠনের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দেন।’ রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার নেতারা এ বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু, সহসাংগঠনিক সস্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।










