সারা দেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মোট এক হাজার ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অভিযানে ওয়ান শুটার গান ১টি, দেশীয় তৈরি পাইপগান ১টি, বিদেশী পিস্তল ২টি, ম্যাগজিন ২টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ২টি, সুইচ গিয়ার চাকু ১টি, দা ৩টি উদ্ধার করা হয়েছে।