টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ । তিনি মধুপুর পৌরসভার আকাশী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন বলেন, আজ শনিবার সকালে তাকে ভর্তি করা হয়। পরে সোয়া ১০টার দিকে তিনি মারা যান। তার পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট ছিল। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।










