রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ১ হাজার ৫৩৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৫৩৩টি মামলা করা হয়। সেই সঙ্গে অভিযানে ২২১টি গাড়ি ডাম্পিং ছাড়াও ৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।