ঝিনাইদহে তিন দিনব্যাপী টেলিমেডিসিন অপারেটরদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। হিউম্যান হেলথ হেল্পলাইনের (ট্রিপল এইচ) আয়োজনে শেল্টার সমাজকল্যাণ সংস্থা ও কৃষক বন্ধু সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে ২৫ আগস্ট এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এ সময় ট্রিপল এইচের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহজালাল শিমুল, শেল্টার সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, কৃষক বন্ধু সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবু সাঈদ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।