বান্দরবান-রুমা সড়কের রোয়াংছ‌ড়ির মুরুং বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক উল্টে এর চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে বান্দরবান-রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পর থেকে বান্দরবান-রুমা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।  

রোয়াংছ‌ড়ির উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত চালকের নাম আবদুল গফুর (৫৫)। তার বা‌ড়ি চট্টগ্রা‌মের সাতকা‌নিয়ার পুরানগড়ের হা‌সিম পাড়ায়।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, চাল বোঝাই এক‌টি ট্রাক বান্দরবান থে‌কে রুমা যাওয়ার প‌থে রোয়াংছ‌ড়ির মুরুং বাজা‌রের আগে বেইলিচ ব্রিজের মাঝামা‌ঝি পৌঁছা‌নোর পর ব্রিজ‌টি ভেঙে পড়ে। এতে ব্রিজের উপর ট্রাক‌টি উল্টে প‌ড়ে চালক আবদুল গফুর ঘটনাস্থ‌লেই মারা যান। প‌রে স্থানীয়রা ও পু‌লিশ মি‌লে ট্রা‌কের ভেতর থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে। ব্রিজ ভে‌ঙে পড়ায় বান্দরবান-রুমা সড়‌কের যোগা‌যোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

এ বিষয়ে রোয়াংছ‌ড়ির উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উপস্থিত হয়ে উদ্বার তৎপরতা চালাচ্ছে। এসময় ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মৃতদেহ উদ্বার করা হয়। ব্রিজটি ব্যবহার করেই বান্দরবান-রুমা সড়কে যাতায়ত করতে হয়। তাই বর্তমানে এ সড়কে যান চলাচল বন্ধ রয়ে‌ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।