জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ
বৃহস্পতিবার (১৮
জুলাই) সকাল থেকে মূল ফটকের
সামনে শতাধিক পুলিশ অবস্থান নিয়েছে। ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, তবে
সব অফিস খুলেছে।
গতকাল বিকেলে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
বেশ
কয়েকটি হলের দারোয়ানের সঙ্গে কথা বলে জানা গেছে,
আজ বঙ্গবন্ধু হল ছাড়া কোনো হলের সামনে পুলিশ আসেনি। কোনো বহিরাগতকে হলে ঢুকতে দেয়া
হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল
ছাড়ার নির্দেশ দিলে অনেকে এখনো অবস্থান করছেন। অনেক শিক্ষার্থী আশেপাশের এলাকায়
অবস্থান নিয়েছে।










