ময়মনসিংহ নগরীর তিনটি ওয়ার্ডের সড়কে এলইডি সড়কবাতি উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলোয় এ সড়কবাতি উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ফারুক হাসান ও কাউন্সিলর শীতল সরকার, সংরক্ষিত নারী কাউন্সিলর হামিদা পারভীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সম্পাদক বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ নগরীর তিন ওয়ার্ডে এলইডি সড়কবাতি
ময়মনসিংহ নগরীর তিনটি ওয়ার্ডের সড়কে এলইডি সড়কবাতি উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলোয় এ সড়কবাতি উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।










