টাঙ্গাইলে সদরে ভেজাল ওষুধ বিক্রির দায়ে তিন ওষুধ ফার্মেসিকে জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে শহরের সাবালিয়া এলাকার প্রতিষ্ঠানগুলোয় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা।

সূচী রাণী সাহা জানান, রেজিস্ট্রেশনবিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে তিনটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮(২৭) ধারায় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে ট্রমা মেডিকেল শপকে ৪০ হাজার, মুগ্ধ মেডিসিন কর্নারকে ৫ হাজার ও মাস্টার মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস আক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।