সেইফ কেয়ার ২৪/৭ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের একটি উদ্যোগ অ্যম্বুফাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবেল আজিজ। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটিতে শেয়ারহোল্ডার হিসেবে বিনিয়োগ করেছেন।
রুবেল আজিজ বর্তমানে সিটি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান এবং ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে তিনি সিটি ব্যাংক পিএলসির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ব্যাংকিং, ফাইন্যান্স, জ্বালানি, শিল্প উৎপাদন, এভিয়েশন, শিপিং ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
অ্যাম্বুফাস্টের চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্ব ও বিনিয়োগকে বিশেষজ্ঞরা জরুরি চিকিৎসাসেবায় একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন ।
দায়িত্ব নেয়ার পর রুবেল আজিজ বলেন, অ্যম্বুফাস্ট ডটকম প্রযুক্তি ও পেশাদার ব্যবস্থাপনায় দেশের জরুরি চিকিৎসা ব্যবস্থায় আস্থা ও কার্যকারিতা আনবে বলে আমি বিশ্বাস করি।
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান কিরন বলেন, রুবেল আজিজের নেতৃত্বে অ্যম্বুফাস্ট নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে।
অ্যম্বুফাস্ট আশা করছে, এ নতুন নেতৃত্ব ও বিনিয়োগ দেশের অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সেবায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।










