কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), আমেরকিান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ (এআইউবি) অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যিালয়ের কয়েক হাজার শিক্ষার্থী শিক্ষার্থী বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন। এত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনে অংশগ্রহণকারী মাহিম নামে এক শিক্ষার্থী বলেন, কোটা পদ্ধতির সংস্কার যৌক্তিক দাবি। এ কোটা সংস্কারের দাবিতে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে নৃশংস হামলা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা এ হামলার বিচার চাই এবং অবিলম্বে কোটা পদ্ধতির সংস্কার চাই।










