সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে বজ্রপাতে শাহিনুর রহমান লিটন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ইছগাঁও হাওরে এঘটনা ঘটে

নিহত লিটন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে শাহিনুর রহমান লিটন ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।