রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীকে হত্যা মামলায় শাহিদা বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন। ২০১২ সালের ৪ ডিসেম্বর ঝগড়ার এক পর্যায়ে স্বামী আশরাফ সানাকে পিটিয়ে হত্যা করেন শাহিদা বেগম। এ ঘটনায় নিহতের মেয়ে আফরোজা বেগম মামলা করেন।