তিনি জানান, সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ না হয়ে বরং তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করা উচিত, যা পেশাদার সাংবাদিকতার মূল দর্শন। মন্ত্রী বলেন, ‘যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো তথ্য সংবাদ নয়, তা কেবল মতামত হতে পারে। সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া, যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে।’

গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬’-এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির সম্মুখীন হয়?’ শীর্ষক এ প্যানেল আলোচনায় আরো অংশ নেন হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মণি দীক্ষিত, সাবেক প্রেস সচিব ও ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম এবং দ্য হিন্দুর কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্র নিউজের এক্সিকিউটিভ এডিটর নাজমুল আহসান।