একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। শাহরিয়ার কবিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও থানার একটি সূত্র।

যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

এর আগে, গতকাল সোমবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা আছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।