রাজশাহীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ সিয়ামের (১১) মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে পদ্মার ভাটিতে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিয়াম রাজশাহী নগরীর চর সাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে ও ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তবে এখনো সন্ধান মেলেনি মো. সাজিদের (১২)। সে নগরীর চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে নগরী সাতবাড়িয়া এলাকার পদ্মায় গোসলে নেমে তলিয়ে যায় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক।
পদ্মায় শিশুর মরদেহ
রাজশাহীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ সিয়ামের (১১) মরদেহ উদ্ধার হয়েছে।









