২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিমানের টিকিটের ওপর ১০ লাখ টাকা পর্যন্ত বিদ্যমান তিনটি স্ল্যাবের আবগারি শুল্ক অপরিবর্তিত থাকছে। ১০ লাখ ১ টাকা থেকে ১ কোটি পর্যন্ত বিদ্যমান স্ল্যাবে আবগারি শুল্ক ৩ হাজার টাকার পরিবর্তে- ১০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ৩ হাজার টাকা। ৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা। ১ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্ল্যাবে ১৫ হাজার টাকার পরিবর্তে- ১ কোটি ১ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা। ২ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ২০ হাজার টাকা। ৫ কোটি টাকার ওপরের স্ল্যাবের শুল্ক অপরিবর্তিত থাকছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। দেশের ইতিহাসে বিশাল এ প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। প্রস্তাবিত এ বাজেটে অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এটি মোট জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৪ দশমিক ৬ শতাংশ। সরকার অভ্যন্তরীণ ঋণ নেবে এক লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা।