বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য' তত্ত্বের ওপর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেছেন। খবর বাসস।
সেখানে তিনি বক্তব্য প্রদান করেছেন। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে উল্লেখ করেন।
তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমার মেধাকে কাজে লাগাতে হবে।’










