ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সিআরএবি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে পেশাদার ক্রেডিট রেটিং সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা স্বচ্ছতা, সুশাসন এবং আর্থিক উৎকর্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী এবং ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামস আজাদ।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং কর্পোরেট সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির সর্বোচ্চ মান বজায় রাখার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি